ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমণি মা হতে চলেছেন। তাঁর সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। আজ বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি নিজেকে শুভকামনা ও শরীফুল রাজকে ধন্যবাদ দিয়েছেন।
পরীমণিকে ফোন করা হলে তিনি মা হওয়ার তথ্য নিশ্চিত করেন। পরী জানিয়েছেন, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে কাজ করতে গিয়ে ছবির অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম। ছবির কাজ চলাকালীন বিয়ে করেন পরী ও রাজ।
পরীমণি বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেছেন।’
পরীমণি জানিয়েছেন, অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে