করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন গান প্রকাশ করল ব্যান্ড চিরকুট। ‘যত বাধা তত প্রতিরোধ এই বাংলা জানে, বন্ধু তুমি থেকো পাশে দুর্বার উজানে’ এমন কথায় ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের গানটি লিখেছেন চিরকুটের শারমিন সুলতানা সুমি। সুরও করেছেন তিনি। মিউজিক করেছে ব্যান্ড চিরকুট। রেকর্ডিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। রামিম হাসানের নির্দেশনায় তৈরি হয়েছে গানের ভিডিও।
সুমি জানিয়েছেন, করোনার এই মহামারিতে দেশের অনেক মানুষের জীবন আজ হুমকির মুখে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বড় অসহায় জীবন কাটাচ্ছে। অনেকেই দুই মুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে। তাই সেসব মানুষের পাশে দাঁড়াতে ‘ডাকছে আবার দেশ’ শিরোনামের একটি প্রজেক্ট হাতে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।
সুমি, ভোকাল–চিরকুট ব্যান্ড
‘ডাকছে আবার দেশ’ মূলত একটি ফান্ড রাইজিং প্রজেক্ট। এই প্রজেক্টে তাদের পাশে দাঁড়িয়েছে গ্রামীণফোন। ব্যান্ড চিরকুটও এই প্রচেষ্টায় শামিল হয়েছে। গানের দল হিসেবে তাই চিরকুটের এই গান। যাদের সামর্থ্য রয়েছে তারা যেন দেশ ও দশের কল্যাণে আবারও পাশে এসে দাঁড়ায়, সেই আহ্বান জানিয়েই গানটি প্রকাশ করেছে চিরকুট। মূলত দুস্থ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করা হবে এই ফান্ড দিয়ে।
সুমি বলেন, ‘দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারলে ভালো লাগে আমার। এই করোনাকালেও আমরা মানুষের জন্য কাজ করেছি, তাদের জন্য গান বেঁধেছি। দেশ ও দুঃসময়ের প্রয়োজনে বরাবরের মতো দুর্বার উজানে থাকতে এবার ব্র্যাকের সঙ্গে চিরকুটের প্রচেষ্টা এই গান।’
সুমি জানিয়েছেন, এক দিনের আয়োজনেই তৈরি হয়েছে পুরো গানটি। তৈরি হয়েছে ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে গানের ভিডিও প্রকাশ করে তাঁরা সবাইকে আহ্বান জানিয়েছেন মানুষের সাহায্যে সবাই যেন হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১৪ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
২ দিন আগে