‘একমুঠো প্রেম’ নামে একটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। বানিয়েছেন জাকারিয়া সৌখিন। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি–র ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ পেয়েছে নাটকটি। প্রকাশের মাত্র ১২ ঘণ্টায় মিলিয়ন ভিউ পার করেছে ‘একমুঠো প্রেম’।
‘এক মুঠো প্রেম’–এর গল্প বোনা হয়েছে একজন কবি, আর তার প্রেমময় বর্ণিল জীবন নিয়ে। রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। ফেসবুকে বাংলা নাটকের গ্রুপগুলোতেও প্রশংসিত হচ্ছে ‘এক মুঠো প্রেম’।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘দর্শক নাটকটি উপভোগ করছে জেনে ভালো লাগছে। অস্বীকার করার উপায় নেই, এই সময়ে ভিউ একটা বাস্তবতা। দ্রুততম সময়ে নাটকটি মিলিয়ন ভিউয়ার লুফে নিয়েছে, এটা একটা আনন্দের উপলক্ষ অবশ্যই।’
সিএমভি প্রযোজিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, তানজিম হাসান অনিক প্রমুখ।
দেখুন নাটক ‘একমুঠো প্রেম’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে