টটেনহামের বিপক্ষে ২-০ গোলের জয়ের রাতে চেলসির হয়ে লক্ষ্যভেদ করেন থিয়াগো সিলভা। গোল করে ভালোবাসার চিহ্ন এঁকে স্ত্রীকে স্মরণ করেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রতি উত্তরে স্ত্রীর কাছ থেকেও ভালোবাসা পেয়েছেন এই তারকা ডিফেন্ডার।
থিয়াগো সিলভার স্ত্রী ইসাবেলে সিলভা ফুটবল দুনিয়ায় বেশ আলোচিত নাম। স্বামী ও তাঁর ক্লাবের পক্ষ নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় বেলেকে। এমনকি প্রয়োজনে সিলভার সতীর্থদেরও এক হাত নিতে ছাড়েন না তিনি। এ জন্য বেশ কয়বার সংবাদের শিরোনামও হয়েছেন। এবার সব সময় পাশে থাকা স্ত্রীকে স্মরণ করে ভিন্নভাবে আলোচনায় এসেছেন সিলভাও।
স্টামফোর্ড ব্রিজে ৫৫ মিনিটে ম্যাসন মাউন্টের অ্যাসিস্টে গোল করে অনামিকায় চুমু খান সিলভা। এরপর বেলেকে উদ্দেশ্য করে এঁকে দেখান হৃদয়ের চিহ্ন।
স্বামীর এমন ভালোবাসার উত্তর ভালোবাসা জানিয়েই দিলেন বেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিলভার উদ্যাপনের ছবি পোস্ট করে বেলে লিখেন, ‘১৭ বছর পেরিয়েও গোল করার পর তার ভাবনায় আমি আছি। তোমাকে ভালোবাসি।’ প্রতি উত্তরে সিলভা লিখেন, ‘তোমাকেও ভালোবাসি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে