আবেগ-উন্মাদনা ছাপিয়ে ক্রিকেট এখন পুরোপুরি বাণিজ্যিক। তবু এটি এখনো ‘ভদ্রলোকের খেলা’ হিসেবে পরিচিতি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও প্রতি বছর এর স্বীকৃতি দিয়ে থাকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারের মাধ্যমে। এবার বিশেষ এই সম্মাননা পেলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। আবুধাবিতে গত ১০ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে দৃষ্টান্ত সৃষ্টিকারী সিদ্ধান্তের পুরস্কার দেওয়া হয়েছে ২৮ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডারকে।
ক্রিকেটীয় মূল্যবোধের ক্ষেত্রে প্রতিপক্ষ, নিজ দল ও অধিনায়ক, আম্পায়ারদের ভূমিকা ও ক্রিকেটের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা বিবেচনায় নেওয়া হয়।
ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাট করে ১৬৬ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে দলকে জয়ের দিকে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ড্যারিল মিচেল ও জিমি নিশাম। ১৮ তম ওভারে বল করতে আসেন আদিল রশিদ। প্রথম বলে নিশাম দ্রুত এক রান নিতে চেয়েছিলেন। সেটি প্রত্যাখ্যান করেন নন-স্ট্রাইক প্রান্তে থাকা মিচেল। আদিল যখন নিশামের শট ঠেকাতে যাচ্ছিলেন, তখন তাঁর সামনে এসে পড়েছিলেন মিচেল। ফলে আদিল বলটি ধরতে পারেননি।
আইসিসির আইন অনুযায়ী, আদিলের পথ মিচেল ইচ্ছে করে না আটকানোয় সেদিন চাইলেই রান নিতে পারতেন। কিন্তু ক্রিকেটীয় মর্মের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মিচেল রান নেননি। অথচ বিশ্বকাপ ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের তখনো দরকার ছিল ১৭ বলে ৩৪ রান!
সেদিন ধারাভাষ্য দেওয়ার সময়ই মিচেলের আচরণের প্রশংসা করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। শেষ পর্যন্ত মিচেল অবশ্য নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেই ছেড়েছেন। ৪৭ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে ম্যাচসেরাও হন তিনি।
নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসি ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার জিতলেন মিচেল। এর আগে সম্মাননা পেয়েছিলেন ড্যানিয়েল ভেট্টরি, ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন।
বিশেষ সম্মাননা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মিচেল। নিজের অনুভূতি জানিয়েছেন এভাবে, ‘ক্রিকেটকে খুব ভালোবাসি বলেই খেলি। অবশ্যই সবাই জিততে চাই। তবে সেটা হওয়া উচিত ক্রিকেটের মূল্যবোধের পরিপন্থী কিছু করা থেকে বিরত থেকে। স্পিরিট অব ক্রিকেটের গুরুত্ব অবশ্যই আছে। বিশেষ করে যারা ভবিষ্যতে খেলবে, এই উদাহরণ তাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’
ক্রিকেটীয় স্পিরিট অক্ষুণ্ন রেখে নিউজিল্যান্ড যেভাবে খেলে থাকে, তাতে মিচেলও গর্বিত, ‘আমরা সব সময় নিজের সামর্থ্য দিয়ে জিততে চাই। বড় ম্যাচেও কোনো বিতর্কে জড়াতে চাই না।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে