
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যু ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল সাফারি পার্ক পরিদর্শন করেছে। এ সময় তারা মাটিসহ প্রাণীগুলোর বিভিন্ন নমুনা সংগ্রহ করে।
আজ সোমবার দুপুর সাড়ে ১১টা দিকে সিআইডির হেডকোয়ার্টারের ডিআইজি ইমান হোসেনের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল সাফারি পার্কে আসেন। পার্কের জেব্রা বেষ্টনীসহ সকল প্রাণীর বেষ্টনী ঘুরে ঘুরে নমুনা নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সিআইডির এসপি মোহাম্মদ রিয়াজুর হক, কেমিক্যাল বিশেষজ্ঞ নাজমুল হকসহ অন্যরা।
জানা যায়, মৃত প্রাণীগুলো নমুনাসহ তাদের বেষ্টনীর মাটি খাদ্যসহ বিভিন্ন নমুনা সিআইডি তাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা করবে। এরপর এই রিপোর্টগুলো গঠিত তদন্ত কমিটির নিকট জমা দেবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টা দিকে সিআইডির একটি টিম সাফারি পার্কের কোর সাফারিতে প্রবেশ করেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর সাফারিতে কাজ করে ৪টার দিকে পার্ক ত্যাগ করেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে