রাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা। তারা বলছে, ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ বুধবার ওয়াসা ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তাকসিম এ খান বলেন, ‘আমাদের প্রস্তাব ২০ শতাংশ, সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নাই। সরকার যদি ভর্তুকি দেয়, তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, আইন অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে।
তাকসিম এ খান বলেন, ‘বর্তমানে ওয়াসার ১ হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকা। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে