রাজধানীর বড় মগবাজারে শেখ ফকির মাহমুদ ওয়াক্ফ এস্টেটের সম্পদ আত্মসাতের অভিযোগ করেছেন এস্টেটটির ওয়ারিশরা। আজ মঙ্গলবার মগবাজারে অবস্থিত ওয়াক্ফ ভবন ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচি থেকে এ অভিযোগ করা হয়।
এ সময় ওয়ারিশদের মধ্যে সাহিদ ভাসানী, সুলতান মিয়া, আজুফা খাতুন, নাসির ভাসানী, আব্দুল সাদেক রতন, শফিকুল ইসলাম টোকন, তরুন আহমেদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জানানো হয়, ১৯৪০ সালে স্থানীয় শেখ ফকির মাহমুদ এক দশমিক ৩৮ একর জমি ওয়াক্ফ করেন। ওয়াক্ফ করা সম্পত্তির কয়েকটি হোল্ডিংয়ে দোকানপাট, বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট বাজার গড়ে উঠেছে। নিয়ম অনুয়ায়ী ওয়াক্ফ প্রশাসনের অধীনে এসব সম্পদের দেখা শোনা করছিলেন ওয়ারিশরা।
মানববন্ধনে এস্টেটের ওয়ারিশ সাহিদ ভাসানী অভিযোগ করে বলেন, ২০০৯ সালে আলমগীর সিদ্দিককে এস্টেটের মোতোয়াল্লী নিয়োগ করার পর থেকে এখানে দুর্নীতি শুরু হয়। তার বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি ও সম্পত্তি বেহাতের অভিযোগ করে তিনি বলেন, তাকে সরিয়ে ওয়াক্ফ দলিলের ভিত্তিতে একজন নিয়মিত নতুন মোতোয়াল্লী নিয়োগ দিতে ২০১৬ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এ ছাড়া ওয়াক্ফ প্রশাসনের তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এস্টেটের আরেক ওয়ারিশ নাসির ভাসানী বলেন, ‘আমরা ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে আলমগীর সিদ্দিকের এক কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ দিয়েছিলাম। ২০১৪ সাল থেকে ২০১৭ এই তিন বছরে এ টাকা আত্মসাৎ করেন তিনি। তিনি দাবি করেন, ওয়াক্ফ প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও সাবেক সহকারী ওয়াক্ফ প্রশাসক নাসির-উদ-দৌলা ও ওয়াক্ফ পরিদর্শক শাখাওয়াত হোসেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিবেদনে এড়িয়ে যান। এ সংক্রান্ত অডিও রেকর্ড আমাদের কাছে সংরক্ষিত আছে।’
সুলতান মিয়া বলেন, ‘দুর্নীতিবাজ এ মোতোয়াল্লীর পক্ষে রয়েছেন মহিলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক আছমা জেরিন ঝুমু। কারণ তারা আলমগীরের কাছ থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নেন। ওয়াক্ফ এস্টেটের একাংশও তাদের দখলে। এস্টেটের প্রায় ১৫ কাঠা জমি দখল করে বস্তি বানিয়েছেন ঝুমু।’
এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওয়াক্ফ প্রশাসক খান মো. নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এসব বিষয় তারা আমাকে স্মারকলিপি দিয়ে জানিয়েছে। আমি এ দায়িত্বে নতুন এসেছি। যদি কোন অনিয়ম থাকে তাহলে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩১ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে