
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থাবাংচুতে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দিকে ব্যবসায়ীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে নিহতের বড় ভাই গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশি ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা মাসুদ (৩৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন মেম্বারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় চারজনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই প্রতিষ্ঠানে ঢুকে মাসুদকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ সময় দোকানে থাকা ফেনীর দাগনভূঞা এলাকার সাখাওয়াত হোসেন নামে আরেকজনের পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন। এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা পুরো ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল লুট করে নিয়ে যায়।
নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান মাসুদ। সেখানে অপর এক বাঙালির সঙ্গে মিলে ব্যবসা করতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৯ সালে দেশে এসে ২০২০ সালের জানুয়ারিতে আফ্রিকায় ফিরে যান। এটাই ছিল বৃদ্ধ মাসহ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে তাঁর শেষ বিদায়।
নিহতের ভাই আরও জানান, আফ্রিকায় বাঙালি কমিউনিটি ও কয়েকজন স্বজনের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই মাসুদের মরদেহ বাংলাদেশে আসবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে