
সুরঞ্জিত সেনগুপ্ত হাস্যরসের মাধ্যমে দেশের বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিয়েছেন। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই ব্যক্তি এত দ্রুত চলে যাবেন, এমনটা কেউ আশা করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাফফর হোসেন পল্টু বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন তা কেউ ভাবতে পারেনি। তাঁর বক্তব্যে হাস্যরসের মাধ্যমে দেশের সংকটকালীন বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান এসেছে। তিনি সব সময় হাস্যোজ্জ্বল থাকতেন। তিনি রাজনৈতিক ছোট কর্মীদের থেকে শুরু করে এলাকার মানুষকে অনেক ভালোবাসতেন।
শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রসঙ্গে টেনে পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সব ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রেখেছেন। কৃষি থেকে শুরু করে সর্বস্তরে তার হাতের ছোঁয়া আছে। নির্বাচনের ইশতেহারে বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছেন। সেই সময় অনেকেই হেসেছিলেন। আজকে সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের দেশকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সেসব বিষয়ে রুখে দাঁড়াতে হবে।’
বর্তমানে নির্বাচনী সার্চ কমিটি প্রসঙ্গে পল্টু বলেন, ‘আপনারা নতুন নির্বাচন কমিশন চেয়েছিলেন। সেটার জন্য সার্চ কমিটি করা হয়েছে। আসুন আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই।’
অনুষ্ঠানের শুরুতে সেনগুপ্ত স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণ উদ্যাপন কমিটির সভাপতি নাজমুল হক, বিশেষ অতিথি শাহ আলম মুরাদ, কামাল চৌধুরী, জাকির হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে