
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে, তার দিকে তাকান।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই সভার আয়োজন করে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মানিকচাঁদ গ্রামে ‘সেচ পাম্প স্থাপনে বাধা দেওয়ায়’ কৃষক শফিউদ্দিন প্রতিবাদস্বরূপ নিজের ফসলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে ‘আত্মহত্যা করেছেন’ বলে সভায় দাবি করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) প্রায় সব বক্তৃতাতেই থাকে যে, সবকিছুর স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতা। এমনকি ভাষা আন্দোলনও তাঁরই স্বপ্নের জন্য, তাঁরই কারণে। আমরা যাঁরা বয়স্ক মানুষ, যাঁরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বহু আগে থেকে জড়িত, যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখেছি, করেছি, জড়িত ছিলাম এবং পরবর্তীকালে আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের শাসনামল দেখেছি এবং এখন তাঁর কন্যার শাসনামল দেখছি, আমাদের সামনে এ সমস্ত কথা বলা অর্থহীন মনে হয় আমার কাছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে যখন তাঁরা দাবি করেন যে দেশের সমস্ত উন্নয়নের মূলে হচ্ছেন তাঁরা, তখন আমি তাঁদের শুধু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই; অতীতটাকে দেখুন আর বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে, তার দিকে তাকান।’
‘আজকে দেশের প্রতিটি মানুষ মুক্তি চায়’—এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘নাভিশ্বাস উঠে গেছে তাদের (জনগণ)। প্রতিটি মানুষকে আজ বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। নিশ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে।’ বিদায়ি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার বিরুদ্ধে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘তাঁর (বিদায়ি সিইসি) বিচার করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাঁর তো বিচার হতে হবে। কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচনব্যবস্থা ভেঙে তছনছ করে দিয়েছে। কিচ্ছু নাই ওটার মধ্যে। এখন তারা আবার নির্বাচিত হওয়ার জন্য তাদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি করছে, আইনও করেছে। সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য। যাঁকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, সে সেই হুদার মতো লোকই হবে।’

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৫ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৬ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৮ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৯ ঘণ্টা আগে