
রাজধানীর নিউমার্কেট এলাকার নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুজিনা আক্তার জানান, নিউমার্কেট থানার নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন লাগার খবর আসে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে। নিয়ন্ত্রণে ছুটে যায় পাঁচটি ইউনিট। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট য৩োগ দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলক্ষেত শাহজালাল মার্কেটের সামনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই সেটি ভেতরের দিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
নিউমার্কেট মুখি সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে এসেছেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্যরা হিমশিম খাচ্ছেন।
পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না আর। বাইরের টিন কেটে ভেতরের আগুন নেভানোর চেষ্টা চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে