নিজ বাড়ি এখন পেলের জন্য হয়ে উঠেছে অস্থায়ী ঠিকানা। অনেক দিন হলো যে হাসপাতালের আসা-যাওয়ার মধ্যেই আছেন ব্রাজিলিয়ান ফুটবল নক্ষত্র!
৮১ বছর বয়সী পেলে এখন মূত্রনালির সংক্রমণে ভুগছেন। ১৩ ফেব্রুয়ারি থেকে হাসপাতালেই আছেন। পাশাপাশি অন্ত্রে ও যকৃতে টিউমার ধরা পড়ায় কেমোথেরাপি নিতে হচ্ছে তাঁকে।
সর্বকালের অন্যতম সেরা তারকা পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও খেতে ও ঘুমাতে কষ্ট হচ্ছে বলে জানা গেছে।
মেডিকেল রিপোর্টের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে ইএসপিএন জানিয়েছেন, পেলে ১৩ ফেব্রুয়ারি থেকে কোলন টিউমারের কারণে আলবার্ট আইনস্টাইন ইসরাএলিটা হাসপাতালে ভর্তি আছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে এটি শনাক্ত করা হয়েছিল। হাসপাতালে থাকার সময় পরীক্ষা নিরীক্ষায় তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। যে কারণে তাঁকে আরও বেশি সময় হাসপাতালে থাকতে হচ্ছে।
পেলের অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে খবরে আরও বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে হাসপাতাল ছেড়ে যেতে পারবেন তিনি। তবে নির্দিষ্ট জানানো হয়নি।
গত বছর কোলন টিউমার অপসারণ করা হয় পেলের। এরপর থেকে কেমোথেরাপি নিয়ে আসছিলেন তিনি।
ফুটবলের ‘রাজা’ খ্যাত পেলে ১৯৫৮ থেকে ১৯৭০ এর মধ্যে ৩ বার বিশ্বকাপ জেতেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন পেলে, যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে