গেল বছর চীনে কয়লার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কোভিড-১৯ মহামারির ধকল কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপের কারণে দেশটিতে মোটাদাগে জ্বালানির ব্যবহার বেড়েছে। সোমবার চীনের পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।
এনবিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহারকারী ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ২০২১ সালে ৫২৪ কোটি টন কয়লা পোড়ানোর সমপরিমাণ জ্বালানি ব্যবহার করেছে। আগের বছরের তুলনায় এটি ৫ দশমিক ২ শতাংশ বেশি। বছর হিসাবে কয়লা ব্যবহার বৃদ্ধির এ হার ২০১১ সালের পর সর্বোচ্চ। আর সরাসরি কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।
চীনের সরকার জ্বালানিনির্ভরতা বেশি—এমন শিল্প কারখানা পত্তনে সীমাবদ্ধতা আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে দেশটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়েছে, যা দেশটির কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির সম্পূর্ণ বিরোধী অবস্থান।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং ২০৬০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ অবস্থানে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এ লক্ষ্য অর্জনে কার্বন নিঃসরণ বা জ্বালানি ব্যবহারের সর্বোচ্চ মাত্রা—কোনোটিই নির্ধারণ করে দেননি।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে