স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে স্পেনের বার্সেলোনায় অবস্থিত সেন্টার ফর জিনোমিক রেগুলেশন (সিআরজি)। এটি একটি বায়োমেডিক্যাল অ্যান্ড জিনোমিক রিসার্চ সেন্টার।
বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ মার্চ।
‘সিআরজি সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। এটি সিআরজি পরিচালিত ১০ম ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই ইন্টার্নশিপের মেয়াদ দুই মাস। এ প্রোগ্রাম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো সময় হতে পারে। সপ্তাহে ৪০ ঘণ্টা করে মোট ৩২০ কর্মঘণ্টা।
নির্বাচিত শিক্ষার্থীদের মাসে ৬০০ ইউরো করে দেওয়া হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া আকাশপথে আসা-যাওয়ার খরচ বহন করা হবে। দুই মাসের জন্য বার্সেলোনার পাবলিক ট্রান্সপোর্টের টিকিট প্রদান করা হবে।
লাইফ সায়েন্স সংশ্লিষ্ট বিষয় যেমন বায়োইনফরমেটিক্স, বায়োমেডিসিন, মেডিসিন, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে স্নাতক পর্যায়ে কমপক্ষে চার সেমিস্টার শেষ করতে হবে এবং ভালো ফলধারী হতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে পারদর্শী হতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
২১ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১ দিন আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে