
বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিল করেছে সরকার। মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশ নিতে বাংলাদেশে আসার কথা ছিল তিনিসহ ১০ শিল্পীর। তাঁদের ওয়ার্ক পারমিট ও আগমনের অনুমতিও দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু ‘অনিবার্য’ কারণ দেখিয়ে ওই দল থেকে শুধু সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে আজ শুক্রবার একটি ব্যাখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারতীয় চলচ্চিত্র শিল্পী সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা প্রসঙ্গে আজ বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওন একজন ছিলেন। কিন্তু তিনি তাঁর সানি লিওন নামটি ব্যবহার না করে অন্য নামে ও মার্কিন নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। পরিচয় গোপন করার কারণেই তাঁর বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে।’
এর আগে ২ মার্চ ‘সোলজার’ চলচ্চিত্রে অংশ নিতে ভারতীয় ১০ অভিনয়শিল্পী ও কলাকুশলী এবং একজন আমেরিকান অভিনেত্রীকে শর্ত সাপেক্ষে বাংলাদেশে আগমনের অনুমতি ও ওয়ার্ক পারমিট দেওয়া হয়। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছেন কৌসানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি। পারমিটপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ক্যামেরাম্যান বিক্রম আনন্দ সাবেরাওয়াল, সুপ্রিয় দত্ত, নায়িকার সহকারী দেবাশীষ মুখার্জি।
ওই তালিকায় আমেরিকান অভিনেত্রী হলেন করণজিৎ কাউর ওয়েভার। তিনি সানি লিওন নামেই পরিচিত। চলতি বছরের ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তাঁর ‘সোলজার’ চলচ্চিত্রে অংশ নেওয়ার কথা ছিল।
এর আগে ২০১৫ সালে একটি ইভেন্টে অংশ নিতে সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। ওই সময় বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো প্রবল আপত্তি তোলে। বিক্ষোভও হয়। অবশেষে আয়োজক কর্তৃপক্ষ সানি লিওনের সফর বাতিলের ঘোষণা দেয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে