ইউক্রেন ইস্যুতে চীন ইতিহাসের সঠিক পক্ষেই রয়েছে। সময়ই চীনের এই অবস্থান সঠিক বলে প্রমাণ করবে এবং দেশটির অবস্থান ইউক্রেন ইস্যুতে অন্যান্য দেশের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ। চীন কখনই কোনো বহিঃশক্তির জবরদস্তি বা চাপ মেনে নেবে না। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেছেন। রোববার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওয়াং ই বলেছেন, ‘চীন কখনোই কোনো বহিঃশক্তির জবরদস্তি বা চাপ মেনে নেবে না এবং চীনের বিরুদ্ধে যেকোনো ভিত্তিহীন অভিযোগ ও সন্দেহের বিরোধিতা করবে।’
চীন যেকোনো বিষয়ে অবস্থান নিতে গিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলে দৃঢ়তা ব্যক্ত করে ওয়াং ই আরও বলেন, ‘আমরা সব সময়ই শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছি। চীনের অবস্থান (ইউক্রেন ইস্যুতে) বস্তুনিষ্ঠ, ন্যায্য এবং বেশির ভাগ দেশের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ। সময়ই প্রমাণ করবে যে চীনের অবস্থান ইতিহাসের সঠিক দিকেই রয়েছে।’
এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ভিডিও কলে আলাপকালে বেইজিং যদি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ‘বস্তুগত’ সমর্থন দেয় তবে তার ‘পরিণাম’ শুভ হবে না বলে সতর্ক করার পরই ওয়াংয়ের এই মন্তব্য এলো।
বিপরীতে ওই আলোচনায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাইডেনকে দ্রুত যুদ্ধ শেষ করতে ন্যাটোভুক্ত দেশগুলোকে মস্কোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান।
চীনের প্রেসিডেন্টের বক্তব্য ও অবস্থান সম্পর্কে ওয়াং ই বলেন, ‘সির পাঠানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হলো—চীন সব সময় বিশ্বশান্তি বজায় রাখার পক্ষের একটি শক্তি।’
এ ছাড়া গত শনিবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লে ইউচেং বলেছেন, ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাগুলো ভয়াবহভাবে ‘আক্রোশপূর্ণ’।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২৯ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে