
রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অন্তত তিন জন নিহত এবং দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গোলাগুলির খবর নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম ও রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ গোলাগুলির খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। সেখানে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বান্দরবান জেলার সীমান্তবর্তী কেচিং পাড়া এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মগ লিবারেশন আর্মির একদল সশস্ত্র সন্ত্রাসী বান্দরবান থেকে রাঙামাটিতে প্রবেশ করে। এ সময় কেচিং পাড়ারের গভীর অরণ্যে উঁচু পাহাড় থেকে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অপর একটি আঞ্চলিক গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার শুরু করে। উভয়পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। এতে তিনজন নিহত ও দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় জামছড়ির থাংকুই পাড়ার অং থোয়াই মারমা (৪৫) নিহত হয়েছেন। তাঁর বাবার নাম থুই খয় মিং মারমা। নিহত অং থোয়াই মারমা এমএনপির গাইড ছিলেন বলে জানা গেছে।
রাজস্থলীর ২ নম্বর গাইন্দা ইউনিয়নের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় এবং সেটি বান্দরবান সীমানায় পড়েছে। আমার ইউনিয়নে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে