
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
সকালের দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আকাশকে হাজির করা হয় আদালতে। তদন্ত কর্মকর্তা আকাশকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে মাসুম ওরফে আকাশ সরাসরি জড়িত বলে সাক্ষ্যপ্রমাণে জানা গেছে। মাসুমই টিপুকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কী উদ্দেশ্যে ও কেন এবং কারা এর পেছনে জড়িত রয়েছে তা জানার জন্য ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া এই আসামির কাছে আরও অস্ত্র আছে কি না তাও উদ্ধার করা প্রয়োজন।
এর আগে গত শনিবার রাতে মাসুম ওরফে আকাশকে আটক করে পুলিশ।
রাজধানীর শাহজাহানপুর থানায় গত শুক্রবার সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের রাস্তায় টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে টিপু, তাঁর গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে টিপু ও প্রীতিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে