সারা দিন রোজা রাখার পর ইফতারে চাই সুস্বাদু খাবার। তবে স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবলে খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, হতে হবে স্বাস্থ্যকর। সালাদ সব সময়ই মজাদার আর সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও। ইফতারে তাজা উপকরণে বানানো সালাদ রাখতে পারেন। রেসিপি দিয়েছেন এনটিভি ইউরোপ কুকিং কুইন চ্যাম্পিয়ন হেলেনা পারভীন রুমা।
চটপটির স্বাদে ছোলার সালাদ
উপকরণ
১ কাপ সেদ্ধ ছোলা, ১ কাপ শসাকুচি, আধা কাপ টমেটোকুচি, ১ টেবিল চামচ পেঁয়াজকুচি, ১ টেবিল চামচ ধনেপাতাকুচি, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা-চামচ চটপটির মসলা।
প্রণালি
সব উপকরণ স্বাদ অনুযায়ী একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার এ সালাদ।
সবজির সালাদ
উপকরণ
পছন্দমতো সবজি, ১ টেবিল চামচ অলিভ ওয়েল, ১ টেবিল চামচ রসুনকুচি, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদমতো।
সালাদ ড্রেসিংয়ের জন্য
২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ মাস্টার্ড পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে সব সবজি ধুয়ে কেটে নিন। গাজর থাকলে গ্রেড করে নিন। এবার একটি ননস্টিক প্যানে অলিভ ওয়েল একটু গরম করে রসুনকুচি দিয়ে সামান্য ভেজে, ব্রকলিগুলো দিয়ে একটু নেড়ে, লবণ ও গোলমরিচের গুঁড়ো সঙ্গে সামান্য পানি দিয়ে ভাপিয়ে নিন। সঙ্গে ক্যাপসিকাম, গাজর, মাশরুম, ব্রকলি সঁতে করে বা সাতলে নিন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর একটি বড় বোলে সালাদ ড্রেসিংয়ের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এতে চেরি, টমেটো, রেডিস, ঠান্ডা করে রাখা সবজি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজির সালাদ।
টমেটো মোজারেলা বেসিল সালাদ
উপকরণ
তাজা টমেটো, মোজারেলা চিজ, সুইট বেসিল পাতা, অলিভ ওয়েল, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ।
পদ্ধতি
পরিমাণমতো টমেটো ও মোজারেলা চিজ গোল গোল চাক চাক করে কেটে পছন্দমতো সাজিয়ে ওপরে মিষ্টি বেসিল পাতা আস্ত অথবা কুচি করে ছিটিয়ে দিন। তার ওপর স্বাদমতো গোলমরিচের গুঁড়ো, লবণ ও অলিভ ওয়েল ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইতালিয়ান মজাদার এই সালাদ।

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
১৮ মিনিট আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২৫ মিনিট আগে
পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
২ ঘণ্টা আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
২০ ঘণ্টা আগে