দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, জনতাকেই ঠিক করতে হবে, তারা স্বাধীনতা, নাকি দাসত্ব চায়?
আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে আমি দুঃখ পেলেও তা মেনে নিয়েছি।’
ভাষণে ইমরান বলেন, আইনসভার ডেপুটি স্পিকার অনাস্থা ভোট খারিজ করেছেন সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ বলে।
প্রসঙ্গত, সর্বশেষ বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট আইনসভার ডেপুটি স্পিকার কর্তৃক বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাব বাতিলের বিষয়টি খারিজ করে দেন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট কর্তৃক আইনসভা ভেঙে দেওয়ার বিষয়টিও বাতিল হয়ে যাচ্ছে। ফলে আইনসভা আবারও পুনর্বহাল হয়েছে। কিন্তু ইমরান খান পুনর্বহাল হয়েছেন বলার কোনো সুযোগ নেই। আদেশ অনুযায়ী আগামীকাল বিরোধীদের আনা অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে ইমরান খানকে। কেবল অনাস্থা ভোট নয়, পাঞ্জাবের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ায় আরও একগাদা ঘটনা যে ঘটতে যাচ্ছে, তা এক রকম নিশ্চিত।
এই পরিস্থিতিতেই আজ ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন। এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তোলেন।
এর আগে বিভিন্ন সময় বিদেশি ষড়যন্ত্রের কথা বললেও ইমরান তাঁর ভাষণে বলেন, ‘পাকিস্তানের আইনসভায় ওঠা অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি প্রভাব রয়েছে। আমি চেয়েছিলাম সুপ্রিম কোর্ট অন্তত এর দিকে একবার তাকাক। কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে একটি দেশের সরকারের পতন ঘটাতে চাইছে, এই অভিযোগ ভীষণ গুরুতর। তাই আমি চেয়েছিলাম, অন্তত একটা তদন্ত হোক। সুপ্রিম কোর্ট অন্তত এ সম্পর্কিত নথি চেয়ে পাঠাতে পারতেন। অন্তত খুঁজতে পারতেন যে, আমরা সত্যি বলছি কি-না। আমি কিছুটা হতাশ হয়েছি। কারণ, সুপ্রিম কোর্টে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে