হালের তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস তাঁদের নতুন অ্যালবাম নিয়ে আসছে শিগগিরই। বিটিএস এর ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক স্থানীয় সময় রোববার নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা করে।
বিগহিট মিউজিক এক বিবৃতিতে জানায়, ‘বিটিএস ১০ জুন, ২০২২-এ আরেকটি নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। নতুন অ্যালবামের জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অপেক্ষা করছি।’ নতুন অ্যালবামের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে একটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিটিএসও তাঁদের অফিশিয়াল টুইটার পেজে নতুন অ্যালবামের একটি টিজার শেয়ার করে। ৫০ সেকেন্ডের ভিডিও ক্লিপটির শেষ দিকে ‘আমরা বুলেটপ্রুফ’ এবং ‘২০২২.০৬. ১০’ লেখা ফ্ল্যাশ করতে থাকে।
এর পর বেশ সাড়া পড়ে যায় বিটিএস এর ভক্তদের মধ্যে। শুভ কামনা জানানোর পাশাপাশি অনেক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চায় যে, নতুন অ্যালবামের নাম ‘আমরা বুলেটপ্রুফ’ কিনা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
এর আগে ২০২০ সালের ডিসেম্বরে বিটিএস তাঁদের সবশেষ অ্যালবাম ‘বিই’ প্রকাশ করে। এর পর, ২০২১ সালের মে ও জুলাইয়ে যথাক্রমে দুটি ব্যাক-টু-ব্যাক ইংরেজি একক ‘বাটার’ ও ‘পারমিশন টু ডান্স’ গান প্রকাশ করে বিটিএস।
‘বাটার’-এর জন্য সেরা পপ গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিল ব্যান্ডটি, কিন্তু দোজা ক্যাট ও এসজেডএ-এর ‘কিস মি মোর’ জিতে নেয় পুরস্কার।
বর্তমানে বিটিএস তাঁদের ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ ট্যুরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছে।
২০১৩ সালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে জনপ্রিয় কে–পপ ব্যান্ড বিটিএস। দলটিতে রয়েছেন আরএম, জিন, সুগা, জে–হোপ, ভি, জিমিন ও জাংকুক।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে