গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহতের নাম আবুল কাশেম (৪৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার পাতশি গ্রামের নুর হোসেনের ছেলে। নিহত কাশেম টঙ্গীর নোমান ফেব্রিকস লিমিটেড কারখানায় সুপারভাইজার পদে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে মরকুন এলাকার মৃত আমিনুল হকের ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, বুধবার রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন কাশেম। এ সময় ওই এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুন নাহার জান্নাত বলেন, ‘মরদেহের বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়।’
মৃত কাশেমের শ্যালক সোলাইমান বলেন, ‘গত কয়েক মাস আগে কারখানার এক শ্রমিক কাজে অবহেলা করলে কর্তৃপক্ষকে জানালে ওই শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাশেমকে হত্যার হুমকি দেন ওই শ্রমিক। ওই শ্রমিকের নাম আমরা জানি না। গতকাল রাতে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা মামলা করব।’
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১৬ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৩০ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৩৫ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে