জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইউক্রেন সফরের মধ্যে গতকাল বৃহস্পতিবার কিয়েভে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলার পর আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনের যুদ্ধ ঠেকাতে বা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এটি বিশাল হতাশা ও ক্রোধের বিষয়।’ ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, ‘খুব স্পষ্ট করে বলি, এটি (নিরাপত্তা পরিষদ) যুদ্ধ থামাতে কিংবা বন্ধ করতে তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।’
জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট কাজ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই সমালোচনার মুখোমুখি হচ্ছে নিরাপত্তা পরিষদ।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য রাশিয়া। দেশটি এই সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে একাধিকবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।
আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণকে এটিই বলতে এসেছি যে, আমরা হাল ছাড়ব না।’
নিরাপত্তা পরিষদ ‘পঙ্গু হয়ে গেছে’ স্বীকার করে নিয়ে গুতেরেস বলেন, ‘পরিষদ যখন পঙ্গু হয়ে গেছে, তখন জাতিসংঘ ভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ইউক্রেনে জাতিসংঘের ১ হাজার ৪০০ কর্মী রয়েছেন, যাঁরা খাদ্যসহায়তা, নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।’
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই সফরের মধ্য দিয়ে গুতেরেস ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধ’ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।’ এ সময় তিনি আবারও তাঁর দেশে রাশিয়ার পদক্ষেপকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিবের সফরের সময় রাজধানী কিয়েভের কেন্দ্রীয় শেভচেঙ্কো জেলায় দুটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে