চার বছর পর পর্দায় ফিরছে ‘শবর’। ফের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্যে মোড়া গল্প জীবন্ত হয়ে উঠবে সিনেমার পর্দায়। একেবারে অ্যাকশন অবতারে লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্ত সমাধান করবে নতুন রহস্যের। তবে এবার তীরন্দাজের কায়দায়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, কয়েক দিন আগেই টিজার প্রকাশ পায় অরিন্দম শীলের নতুন ছবি ‘তীরন্দাজ শবর’-এর। টিজারে দেখা গিয়েছিল: অন্ধকার রাতে ঝমঝম বৃষ্টি পড়ছে। গাড়ির ভেতরে বসে আছে এক ব্যক্তি। হঠাৎই আবছা হয়ে আসা গাড়ির জানালায় কড়া নাড়ল অচেনা হাত! টিজারেই আভাস মিলল ছবির রহস্যের।
এবার প্রকাশ্যে এল ‘তীরন্দাজ শবর’ ছবির প্রথম পোস্টার, যেখানে বৃষ্টির মধ্যে বন্দুক হাতে দেখা গেল লালবাজারের গোয়েন্দা কর্মকর্তা শবর দাশগুপ্ত ওরফে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ‘তীরন্দাজ শবর’ ছবির পোস্টার শেয়ার করে নির্মাতা অরিন্দম শীল লিখেছেন, ‘তার ধারালো চোখ আর তীক্ষ্ণ মগজ করবে ফের উদ্ধার। নতুনরূপে আসছে শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।’
বরাবরের মতোই শবরের ভূমিকায় রয়েছেন প্রতিভাবান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। আরও রয়েছেন শবরের সহকারী ওরফে শুভ্রজিৎ দত্ত। এ ছাড়া অভিনয় করেছেন চন্দন সেন, দেবলীনা কুমার, পৌলমী দাস ও নাইজেল আকারা। ‘তীরন্দাজ শবর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ মে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে