Ajker Patrika

‘শান’ দেখতে তারার মেলা

বিনোদন প্রতিবেদক
আপডেট : ১৩ মে ২০২২, ২০: ৩০
‘শান’ দেখতে তারার মেলা

হয়ে গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘শান’-এর গেট টুগেদার শো। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ব্লক বাস্টার সিনেমাসে ‘শান’ টিমের পক্ষ থেকে আয়োজন করা হয় এই শোয়ের। সেখানে উপস্থিত ছিলেন ঢাকার শোবিজের একঝাঁক তারকা শিল্পী। 

এই শোতে সিয়াম ও শান টিমকে শুভেচ্ছা জানাতে আরিফিন শুভ, রিয়াজ, রোজিনা, অঞ্জনা, তারিক আনাম খানের মতো বড় বড় তারকা উপস্থিত হন। আরও হাজির হোন অভিনত্রী সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, নাদের চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, নির্মাতা রায়হান রাফি, সৈকত নাসির, সঞ্জয় সমাদ্দারসহ ছোট পর্দার সাফা কবির, টয়া, শাওনসহ অনেকে। 

এ সময় তারিক আনাম খান বলেন, ‘সিয়াম এখন দারুণ কিছু কাজের অংশ হয়ে যাচ্ছে। তার একটি “শান”। এর আগে ছিল “মৃধা বনাম মৃধা”। ঈদের ছবি “শান” দর্শক দেখছেন এটা দেখে ও শুনে দারুণ ভালো লাগা কাজ করছে। আজ আমি সিনেমাটি দেখলাম। দেখার পর বুঝলাম কেন ধরনের দর্শক সিনেমাটি দেখছেন। আশা করি এমন ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

এই আয়োজনে সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ স্ত্রীসহ উপসস্থিত হন। সিয়াম বলেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে “শান” দেখতেই টিমর এই আয়োজন। যাঁরা ছবিটি দেখেতে এসেছেন, তাঁদের সবার কাছেই আমি ও আমরা কৃতজ্ঞ। ঈদের দিন থেকেই দর্শকদের অভূতপূর্ব রেসপন্সে আমি অভিভূত। সবাই হলে এসে সিনেমাটি দেখছেন। বাংলা সিনেমা ঘুরে দাঁড়ানোর এই সংগ্রামে সবাই শামিল হয়েছেন এ জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আগামীতেও সবাই বাংলা ছবির সঙ্গেই থাকবেন।’

পরিচালক এম রাহিম বলেন, ‘ঈদে মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার প্রথম সিনেমাকে দর্শক এত ভালোবাসা দেবেন, ভাবতে পারিনি।’

‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত