শেন ওয়ার্ন ও রড মার্শের পর আরেক সাবেক তারকা ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়ার ক্রিকেট। গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডস। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্সভিল শহরে গতকাল রাতে এ দুর্ঘটনাটি ঘটে। ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করছে ক্রিকেট বিশ্ব।
জানা গেছে, দুর্ঘটনার পর গাড়িটি পড়ে যায়। আর এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যান সাইমন্ডস।
অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ১৯৮টি ওয়ানডে খেলেন সাইমন্ডস। মারকুটে ৪৬ বছর বয়সী এই ব্যাটার অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপও জিতেছেন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে