‘পাপবাজার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন কাজী নওশাবা আহমেদ। ছোটপর্দা তো বটেই, ইদানীং ওয়েব প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্রেও নিয়মিত মুখ তিনি। অভিনেত্রী জানিয়েছেন, নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি হয়েছে নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয়কে কেন্দ্র করে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাপবাজার’ চলচ্চিত্রের ট্রেলার। এটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। নির্মাতার সঙ্গে যৌথভাবে এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নোমান হোসেন। নওশাবা ছাড়াও ‘পাপবাজার’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী আনিসুল হক বরুণ, কাজী রাকিব, আলভি মামুন, নোমান হোসেন প্রমুখ।
নির্মাতা অনিক কান্তি সরকার বলেন, ‘আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতা অনেক। শত প্রতিকূলতার মাঝেও দর্শকদের ভাল একটা কাজ উপহার দিতে চেয়েছি। আমাদের শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন কাজটির পেছনে। দর্শক ও সমালোচকদের ভালবাসা পেলে আমাদের পরিশ্রম সার্থক হবে।’
চলচ্চিত্রটির ক্যামেরার দায়িত্বে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক কমল চন্দ্র দাস। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন ফকরুল ইসলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ডিজাইন করেছেন ভারতের আয়ুশ দাশ।
নির্মাতা জানিয়েছেন, কোরবানির ঈদে মুক্তি পাবে ‘পাপবাজার’। মুক্তির আগে আয়োজন করা হবে একটি প্রিমিয়ার শোয়ের।
শিগগিরই আসবে ‘পাপবাজার’ চলচ্চিত্রের টাইটেল সং ‘দুনিয়াটা পাপের বাজার’। গানটি লিখেছেন শাহীন রেজা রাসেল, কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ, সংগীতায়োজন করেছেন নাছির উদ্দিন।
দেখুন ‘পাপবাজার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্র্রেলার:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে