
দেশে চক্ষু চিকিৎসা অনেক এগিয়েছে দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চক্ষু চিকিৎসায় আমাদের দুটি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে আন্তর্জাতিক মানের চোখের সেবা দেওয়া হয়। তবে আমাদের জনবলে ঘাটতি আছে।’ বিশেষজ্ঞ চিকিৎসক আরও তৈরি করতে হবে। চক্ষু চিকিৎসায় উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পুষ্টির ঘাটতি, উচ্চ রক্তচাপও চোখের সমস্যার অন্যতম কারণ। এসব বিষয়ে জনগণকে সচেতন হতে হবে। কর্নিয়াসহ অঙ্গ ডোনেশনে ঘাটতি রয়েছে। এখনো ছানির কারণে অনেকে অন্ধত্ব বরণ করে। আমরা তা জানাতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছি। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকার গুরুত্ব দিচ্ছে। অনেক ঘাটতি আছে, এরপরেও এসব রোগে অধিক নজর দেওয়া হচ্ছে।’
স্বাস্থ্য খাতে সরকার অভূতপূর্ব উন্নতি করেছে দাবি করে মন্ত্রী বলেন, ‘দেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছেছে। ইপিআই কর্মসূচি সারা বিশ্বে প্রশংসিত। টিকা কার্যক্রমের সফলতায় করোনা এখন নিয়ন্ত্রণে।’
উপজেলা পর্যায়ের মানুষ বিশেষজ্ঞ সেবা পাচ্ছে। ১০০টি উপজেলায় ভিশন সেন্টার আছে। পর্যায়ক্রমে সব কটি উপজেলায় করা হবে। অবকাঠামো, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবই দেওয়া হবে।
জাহিদ মালেক বলেন, ‘করোনার শুরুতে অনেক সমালোচনা হলেও সবাই এখন প্রশংসা করে। গত এক মাসে ভাইরাসটিতেন একজনও মারা যায়নি। জিডিপি আজ ৬ শতাংশ। এখন যেকোনো দেশে যেতে পারি, করোনার সার্টিফিকেটও লাগে না।’
করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ আমেরিকার থেকেও এগিয়ে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অন্য যেকোনো দিকে পিছিয়ে থাকলেও বাংলাদেশ এদিকে এগিয়ে আছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উন্নত হয়েছে। তারা বাংলাদেশের অভিজ্ঞতা জানতে চেয়েছে। তারা আমাদের অভিজ্ঞতা সারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে চায়।’
আট বিভাগে আটটি হাসপাতালের কার্যক্রম চলমান আছে ৷ এসব বিভাগে বার্ন হাসপাতাল হচ্ছে। এ বছরেই জেলা পর্যায়ে ডায়ালাইসিস ও আইসিইউ বেড চালু হবে। এ জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দরকার। চারটি নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হবে। এসব প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
২ ঘণ্টা আগে
নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে