এবার ভারতের উত্তর প্রদেশের একটি পুরোনো মসজিদের অপসারণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে মসজিদটি ‘কৃষ্ণ জন্মভূমিতে’ নির্মিত। উত্তর প্রদেশের আদালত মামলাটি গ্রহণ করেছে। এর ফলে, আদালতে মামলাটির শুনানি হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মামলার আরজিতে কাতরা কেশব দেব মন্দির প্রাঙ্গণ থেকে ১৭ শতকে নির্মিত শাহি ঈদগাহ মসজিদটি অপসারণের দাবি জানানো হয়েছে। আরজিতে আরও দাবি করা হয়, ১৬৬৯–৭০ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি হিন্দু ধর্মের অবতার ভগবান কৃষ্ণের জন্মভূমিতে নির্মিত হয়েছে।
মামলাকারী ব্যক্তি লক্ষ্ণৌয়ের অধিবাসী রঞ্জণা অগ্নিহোত্রীর দাবি ভগবান কৃষ্ণের বাল্যকালের বন্ধু কাতরা কেশব দেবের মন্দিরের প্রাঙ্গণে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
মামলার আইনজীবী গোপাল খান্ডেলওয়ালা বলেছেন, ‘ভগবান কৃষ্ণের উপাসক হিসেবে এই সম্পত্তি নিয়ে আমাদের মামলা করার অধিকার রয়েছে। মসজিদটি অবৈধভাবে কৃষ্ণ জন্মভূমিতে নির্মাণ করা হয়েছিল। বিগত কয়েক বছর ধরে সমঝোতার মাধ্যমে জমি ভাগ করা হয়েছিল। কিন্তু এই সমঝোতা ছিল অবৈধ।’
এর আগে, মথুরার আদালত মামলাটি ডিসমিস করে দিয়েছিল। আদালত জানিয়েছিল, ১৯৯১ সালের ধর্মীয় স্থাপনা আইনের আওতায় এই মামলাটি গ্রহণযোগ্য নয়। পরে মামলাকারীরা আপিল করলে আদালতে নির্দেশ বাতিল করে মামলাটি শুনানির জন্য গ্রহণ করা হয়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩০ মিনিট আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
৩ ঘণ্টা আগে