২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬০ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
গতকাল রোববার রাতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিগত ২০ মে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে। ভর্তির বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে www.bamc.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এবারের নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১১ হাজার ৫৬২ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১ লাখ ৬ হাজার ১৩৬ জন। উর্ত্তীণ ৬৭ হাজার ৭০১ জন। পাশের হার ৬০ দশমিক ৭ শতাংশ।
দেশের ১০০টি প্রতিষ্ঠানে নার্সিং ও মিডওয়াইফারিতে আসন সংখ্যা চার হাজার ৯৮০ টি। এর মধ্যে বিএসসি ইন নার্সিংয়ে আসন রয়েছে ১ হাজার ২০০ টি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে আসন ২ হাজার ৭৩০টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ১ হাজার ৫০টি আসন। নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলেদের আসন সংখ্যা মাত্র ১০ শতাংশ এবং বেসরকারিতে ২০ শতাংশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে