টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে’র পর আরেক রহস্য মৃত্যুর ঘটনা ঘটল ওপার বাংলায়। এবার অভিনেত্রী-মডেল বিদিশা দে মজুমদারের মরদেহ উদ্ধার হলো।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, পল্লবী দে’র মৃত্যুর কয়েক দিন পরই কলকাতার নাগেরবাজার এলাকার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বিদিশা দে মজুমদারের দেহ। ২১ বছর বয়সী এই অভিনেত্রী বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে রাজি নয় পুলিশ।
পুলিশ বলছে, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মরদেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।
নিয়মিত মডেলিং করতেন বিদিশা। এর পাশাপাশি ‘ভাঁড়: দ্য ক্লাউন’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
এদিকে এই ঘটনার পর বিদিশার প্রেমিক অনুভবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। অভিযোগ উঠেছে, বিদিশার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও সম্প্রতি অন্য মেয়েদের সঙ্গেই সম্পর্কে জড়ায় অনুভব। আর এটি নিয়েই হতাশায় ভুগছিলেন বিদিশা।

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে