নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ ‘তারা এয়ারলাইনস’-এর উড়োজাহাজের সন্ধান পাওয়া গেছে। এয়ারলাইনের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কওয়াং গ্রামে।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘স্থানীয়রা বলছেন তারা এয়ারলাইনসের উড়োজাহাজটি লামচে নদীর কাছে মানাপাথি হিমালে বিধ্বস্ত হয়েছে। স্থল ও আকাশপথ থেকে ওই স্থানের দিকে অগ্রসর হচ্ছে নেপাল সেনাবাহিনী।’
উড়োজাহাজে ১৩ নেপালি, ৪ ভারতীয় ও ২ জার্মান নাগরিক ছিলেন। আর আরোহীদের মধ্যে তিনজন ছিলেন ক্রু।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘তারা এয়ারলাইনস’-এর ছোট উড়োজাহাজটি রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের জোমসোমের দিকে যাচ্ছিল।
বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
তারা এয়ারলাইনসের মুখপাত্র বলেন, উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে পোখারা ছেড়ে যায়। উড্ডয়নের ১৫ মিনিট পরই ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ-সম্পর্কিত আরও পড়ুন:

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ইরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও এই...
২৪ মিনিট আগে
গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৪ ঘণ্টা আগে