বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুই বছর পর বাংলাদেশের রপ্তানি আয় ৮০ বিলিয়ন (৮ হাজার কোটি) মার্কিন ডলার হবে। রাজধানীতে আজ সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে শহীদ শেখ কামাল মিলনায়তনে ‘স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, ‘করোনার পর আমাদের রপ্তানি আয় বেড়েই চলছে। এটা সকলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে। চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে প্রকৃত রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারের বেশি হবে। আর আগামী দুই বছর পর বাংলাদেশের রপ্তানি আয় হবে ৮০ বিলিয়ন ডলার।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরনের সেবা অনলাইনে নিশ্চিত করা হয়েছে। প্রকৃতপক্ষে অনলাইনে ৫২টি সেবা দেওয়া হয়। ব্যবসায়ীরা এখন এসব সেবা ঘরে বসে অনলাইনে নিতে পারবেন। এ দপ্তরের কোনো সেবা নেওয়ার জন্য সিসিআইঅ্যান্ডই অফিসে যেতে হবে না।’ তিনি বলেন, ‘দেশের ব্যবসা-বাণিজ্য যেকোনো সময়ের চেয়ে গতিশীল হয়েছে। ব্যবসার পরিধি বেড়েছে। আমাদের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক। দেশের মানুষ যেকোনো ধরনের হয়রানি ছাড়া সহজেই বাণিজ্য-সংক্রান্ত সেবা পেতে চায়। সততা ও দক্ষতা দিয়ে মানুষের সে সেবা নিশ্চিত করতে হবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৫ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৭ ঘণ্টা আগে