মহানবী (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুসলমানদের চলমান বিক্ষোভ স্থগিত করার আহ্বান জানিয়েছেন ভারতের বিভিন্ন ইসলামি সংগঠন ও মসজিদের নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে বিক্ষোভ সহিংসতায় মোড় নেওয়ায় দুই মুসলিম কিশোরের মৃত্যু হয়েছে এবং পুলিশসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এরপর বড় ধরনের গণজমায়েত বাতিলের আহ্বান জানিয়ে বার্তা প্রচার করেছে দেশটির কয়েকটি মুসলিম সংগঠন।
জামায়াত-ই-ইসলামি হিন্দের জ্যেষ্ঠ সদস্য মালিক আসলাম বলেছেন, ‘যখন কেউ ইসলামকে অবজ্ঞা করে তখন তার প্রতিবাদে একতাবদ্ধ হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু একই সঙ্গে শান্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ।’
মে মাসের শেষের দিকে একটি টেলিভিশন টক শোতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা মহানবী হয়রত মোহাম্মদ (সা.) সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করেন। এরপর এ মাসের শুরুর দিকে ওই মন্তব্যকে সমর্থন করে একটি টুইট করেন আরেক বিজেপি নেতা নবীন জিন্দাল। এ দুটি ঘটনা মুসলমানদের ক্ষুব্ধ করে। তারপর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ এক সময় ভারতের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ সামাল দিতে বিজেপি এ দুজনকেই দল থেকে বহিষ্কার করেছে। ভারতের পুলিশ এ দুই নেতার বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের করেছে। কিন্তু তারপরও মুসলমানদের বিক্ষোভ থামছে না। পুলিশ জানিয়েছে, বিভিন্ন রাজ্য থেকে তারা অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে অনেক স্থানে।
এরপর আজ মঙ্গলবার মুসলিম নেতাদের পক্ষ থেকে বিক্ষোভ স্থগিত করার আহ্বানের কথা জানা গেল।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে