
গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম ও তাঁর স্ত্রী সাবিনা আলমের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে দুদককে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে জারি করা রুলের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই নির্দেশ দেন।
আদালত দুর্নীতি দমন কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেছেন, পুনরায় অনুসন্ধানে আগের কর্মকর্তা বাদ দিয়ে নতুন করে কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আর কোনো সংবাদ যদি দুদক ভুল বা মিথ্যা মনে করে, তবে তারা প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারবে। এই সময়ে দুদকের আইনজীবী ইনকিলাবের প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানালে সেটি নাকচ করে দেন আদালত।
এর আগে গত বছরের ২ মার্চ দৈনিক ইনকিলাবে “২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে ‘দুদক স্টাইল’” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে আদালত দুদকের নথি তলব করেন। পাশাপাশি প্রতিবেদককে তাঁর তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে আদেশ দেন। উভয় পক্ষের নথিপত্র উপস্থাপন করা হলে শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট।
ইনকিলাবের ওই প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে প্রকৌশলী আশরাফুল আলম ও তাঁর স্ত্রীকে। দুর্নীতি দমন কমিশনের পেছনে এ বাবদ তাঁর খরচ হয়েছে ২০ কোটি টাকার বেশি।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে