‘অতিরিক্ত গরমে’ গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে আরবেলা ফ্যাশন নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়ার পরপরই কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কী কারণে শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বিস্তারিত জানা যায়নি। কারখানা কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত গরমে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থদের মধ্যে হালিমা (২৪), সিনথিয়া (২৬), শিল্পী (২২), স্বপ্না আক্তার (২৪) নাসরিন (৩২) আলেয়া খাতুন (২০), মাজেদা খাতুন (২২), রুনা আক্তার (২৮) লিপি (৩২), ঝর্ণা খাতুনের (২৪) নাম জানা গেছে। অন্য শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।
কারখানায় নারী শ্রমিক তাসলিমা খাতুন বলেন, ‘হঠাৎ আমার পাশের একজন শ্রমিক ঢলে পড়েন। এভাবেই কিছুক্ষণের মধ্যে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সবাই ছোটাছুটি করে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’
অটোরিকশাচালক মো. আকরাম হোসেন বলেন, ‘তিনজন নারী শ্রমিককে আমার অটোরিকশায় করে হাসপাতালে রেখে এসেছি। তাঁরা অচেতন অবস্থায় ছিলেন। তাঁদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখেছি। এ রকম আরও অনেকে অটোরিকশায় করে বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগী নিয়ে গেছেন।’
আরবেলা ফ্যাশন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আহমদ সাগর বলেন, অসুস্থ হওয়ার পরপরই সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েছেন, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। ধারণা করছেন, অতিরিক্ত গরমের কারণে এ ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মরিয়ম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন নারী শ্রমিক ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। কী কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৭ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে