রণবীর বাবা হতে চলেছেন এই সুখবর এখন টক অব দ্য টাউন। সুখবর বাসি হওয়ার আগেই আলোচনায় শিশুদের সঙ্গে হবু বাবার ফাটাফাটি নাচ। আজ বুধবার (২৯ জুন) মুক্তি পেল ‘শামশেরা’ সিনেমার প্রথম গান ‘জি হুজুর’। আর এই গানে শিশুদের সঙ্গে পা মেলাতে দেখা গেল রণবীর কাপুরকে।
এরই মধ্যে সাড়া ফেলেছে হবু বাবার নাচ। মাত্র কয়েক ঘণ্টায় ইউটিউবে ‘জি হুজুর’ গানটি দেখেছেন ১৬ লাখের বেশি মানুষ। গানের কথা ও সুর মিথুনের। গানটি গেয়েছেন আদিত্য নারায়ণ ও শাদাব ফারিদি।
‘জি হুজুর’ গানে দেখা যায়, ‘কাজা’ শহরের খুদে সদস্যদের সঙ্গে আনন্দে মাতোয়ারা রণবীর। কখন সে উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ মেরে ব্রিটিশদের পতাকা খুলে ফেলছে, কখনো আবার স্তূপাকারে সাজানো চেয়ারের ওপর থেকে নিচে নামছে।
পরিচালক করণ মালহোত্রার এই ছবির প্রেক্ষাপট ১৮ শতকের মাঝামাঝি সময়। কাল্পনিক ‘কাজা’ শহরকে ঘিরে ছবির গল্প। ছোট থেকেই দাসত্বের শৃঙ্খল পায়ে নিয়ে বড় হয়েছে শামশেরা। এরপর নিজ জাতিকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। শাসকের অত্যাচারে নিপীড়িত মানুষের দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব থেকে মুক্তির লড়াই উঠে আসবে এই ছবিতে। এই ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা যাবে রণবীরকে।
রণবীর ছাড়াও শামশেরায় দেখা মিলবে সঞ্জয় দত্ত ও বাণী কাপুরের মতো তারকার। ছবিতে অত্যাচারী পুলিশ অফিসার শুদ্ধ সিংয়ের চরিত্রে রয়েছেন সঞ্জয়। আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘শামশেরা’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে