ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের রয়েছেন মা। অন্যদিকে ছেলের নির্যাতনের ভয়ে বাড়িছাড়া হয়ে পড়েছেন বাবা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমতলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছেলের নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ মা জহুরা বেগম (৬০)। নির্যাতনের কিসমত লালপুর গ্রামের তইজ উদ্দিনের স্ত্রী।
ভুক্তভোগী বাবা তইজ উদ্দিন জানান, জমি ভাগাভাগিতে কমবেশি হওয়ায় তাঁর ছোট ছেলে নবীউল ইসলাম গতকাল বুধবার বিকেলে তাঁর মা জহুরা বেগমকে গালমন্দসহ শারীরিকভাবে নির্যাতন করেন। এই ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট কয়েক দফা বিচারও হয়েছে। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকদের মাঝে জানাজানি হলে নবীউল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে আজ বৃহস্পতিবার সকালে জহুরা বেগমকে আবারও বেধড়ক মারধর করেন। এতে জহুরা বেগম আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মা জহুরা বেগম।
ভুক্তভোগী মা জহুরা বেগম ও বাবা আরও জানান, তাঁর বাড়ির ভিটাসহ ১৫৯ শতক জমি তাঁর তিন ছেলে ও এক মেয়েকে হেবা দলিল করে দেন। কিন্তু হেবা করার সময় মেয়ের নাম দেওয়াকে কেন্দ্র করে তাঁর ছেলে নবীউল ইসলাম তাঁদের ওপর অত্যাচার শুরু করেন।
তইজ উদ্দিন জানান, তাঁর স্ত্রী হাসপাতালে থাকলেও, তিনি তাঁর ছেলের ভয়ে বাড়িতে যেতে পারছেন না। তাঁকে পেলেও তাঁর স্ত্রীর মতো তাঁকেও মারধর করবে তাঁর ছেলে। এই কারণে তিনি এখন গৃহছাড়া হয়ে পড়েছেন।
এই ঘটনায় অভিযুক্ত নির্যাতনকারী ছেলে নবীউল ইসলামের কাছে জানতে চাইলে মারধরের কথা অস্বীকার করে জানান, তাঁর বোনকে জমি দিয়েছে তাঁরা (পিতা-মাতা)। তাও আবার তাঁর চেয়ে বেশি। সে কারণে তাঁদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে তাঁদের থাকার প্রয়োজন নেই বলে জানান তিনি।
এই বিষয়টি নিয়ে কথা বললে খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, এ বিষয়ে কয়েক দফা বিচার করেও বিষয়টি সমাধান করা যায়নি। বিচার করার পরেও নবীউল ইসলাম পিতা-মাতার ওপর অত্যাচার করেন।
এদিকে ছেলের হাতে নির্যাতনের শিকার মা জহুরা বেগম জানান, তিনি এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্যাতনের শিকার জহুরা বেগমের স্বামী তইজ উদ্দিন বলেন, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
নির্যাতনে শিকার জহুরা বেগমের মেয়ে তহমিনা বেগম বলেন, ‘এর আগেও আমার ভাই নবীউল ইসলাম মাকে মারপিট করেছে। আমি এই নির্যাতনের বিচার চাই। এ বিষয়ে আমার বাবা আইনগত ব্যবস্থা নেওয়ায় প্রস্তুতি নিচ্ছেন।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে এখনো কেউ আসেনি। অভিযোগ পেলেই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৫ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে