
সংসদে বিএনপিকে উদ্দেশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ওনারা কি পাকিস্তানে থাকেন যে ওখান থেকে ওনাদের নির্বাচনে আনতে হবে? ওনারা চাইলেই নির্বাচনে অংশ নিতে পারেন।’
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ বরাদ্দের প্রস্তাবে ছাঁটাইয়ের আলোচনায় সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যদের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ের এক সুত বাইরেও এই সরকার যাবে না। কারণ আমরা আইনে বিশ্বাসী।’
পদ্মা সেতু নিয়ে সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার আলোচনা-সমালোচনার জবাব দিতে গিয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা অবশ্যই পদ্মা সেতু নিয়ে আলোচনা করব। কারণ স্বাধীনতার পর পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। আমরা পদ্মা সেতু নিয়ে আলোচনা করব না কি ওনার কাপড় নিয়ে আলোচনা করব? আমি তা করব না।’
এ সময় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রের প্রমাণ দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের তথাকথিত নিরপেক্ষ তদন্ত টিমের লোকজন প্রথম দিন দিনের বেলায় আমাদের সঙ্গে মিটিং করে। ওই দিন রাতের বেলা বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধির বাসায় ওনারা ডিনার করেন। পরদিন আমরা পত্রিকায় দেখেছি ওই ডিনারে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস, ড. কামাল হোসেন, ব্র্যাকের মঞ্জুর কাদের। পরদিন যখন আমাদের সঙ্গে মিটিং করতে আসেন তখন ওনারা খুব হম্বিতম্বি করেন। এটাই হচ্ছে ষড়যন্ত্রের প্রমাণ।’

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে