ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু। ব্লকবাস্টার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার একটি আইটেম গানে মাত্র তিন মিনিট নেচে নিয়েছিলেন পাঁচ কোটি রুপি! সেই সামান্থার প্রথম উপার্জন শুনলে অবাক হবেন।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রী সামান্থার প্রথম উপার্জনের ছিল মাত্র ৫০০ রুপি। আর এই উপার্জন করেছিলেন একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ে। কাজ করতেন একটি হোটেলে।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে এক ভক্ত সামান্থাকে জিজ্ঞেস করেন, প্রথম স্যালারি কত পেয়েছিলেন। জবাবে অভিনেত্রী বলেন, তাঁর প্রথম আয় ছিল ৫০০ রুপি। একটি হোটেলে আয়োজিত এক কনফারেন্স তিনি আট ঘণ্টা সেবিকার কাজ করেছিলেন। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন। আর এটিই ছিল তাঁর প্রথম উপার্জন।
তেলুগু, তামিল সিনেমার প্রথম সারির অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলিউডেও বাহবা কুড়িয়েছেন। ‘ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের বদৌলতে তাঁর জনপ্রিয়তা আগের চেয়েও বেড়েছে। সামান্থাকে শেষ পর্দায় দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। সেখানে আল্লু অর্জুনের সঙ্গে একটি গানে সবাইকে তাক লাগিয়ে দেন অভিনেত্রী। বর্তমানে ‘কুশি’ সিনেমার কাজ সম্পন্ন করেছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় সামান্থার আরও দুটি ছবি ‘যশোদা’ ও ‘শকুন্তলম’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে