গ্যাংস্টার পাপ্পি ভাই হয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। অভিনয় করেছেন নতুন নাটক ‘গ্যাংস্টারের বিয়ে’তে। পাপ্পি ভাইয়ের বিয়েকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাটকটির গল্প। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি বানিয়েছেন মাইদুল রাকিব।
গল্পে দেখা যাবে, পাপ্পি ভাই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তার নামে সবাই থরথর করে কাঁপে। কিন্তু সেই গ্যাংস্টারের মনে অনেক দুঃখ। কারণ সে তার মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। মৃত্যুর আগে তার মা বলেছিল, ‘পাপ্পি বাবা, আর যাই করিস বংশ রক্ষাটা করিস। একটা সুশীলা মেয়েকে বিয়ে করিস।’ কিন্তু বিয়েটাই হয়ে উঠছে না পাপ্পি ভাইয়ের।
নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘অবশেষে পাপ্পি ভাই একজন সুশীলা পাত্রী খুঁজে পান। নাম মিতু। ধুমধাম করে বিয়েও করেন। বিয়ের পর স্ত্রী মিতু সম্পর্কে পাপ্পি ভাই জানতে পারেন এক বিস্ময়কর তথ্য।’
‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকে মোশাররফ করিমের স্ত্রী মিতুর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদে ‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে