স্পেনের দ্বীপপুঞ্জের মধ্যে ইবিজা বেশ প্রিয় ফুটবলারদের কাছে। সময় পেলেই বান্ধবী-সন্তানদের নিয়ে ভূমধ্যসাগরের এই দ্বীপে ঘুরতে যান তারকারা। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো নাজারিও-ও ছুটি কাটাতে গেলেন ইবিজায়। সঙ্গে নিলেন দীর্ঘদিনের বান্ধবী সেলিনাকে।
সময়টাও দারুণ উপভোগ করেছেন তাঁরা। দুজনের বেশ কিছু ছবিও ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বিকিনি পরা বান্ধবীর সঙ্গে দেখা যাচ্ছে ‘ভুঁড়িয়াল’ ৪৫ বছর বয়সী রোনালদোকে। বুটজোড়া তুলে রাখার পর থেকে ভুঁড়িটা বেশ বেড়ে গেছে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকারের।
বান্ধবীকে নিয়ে এক বিলাসবহুল ইয়টে রৌদ্র স্নান সেরেছেন রোনালদো। সঙ্গে ছিলেন সন্তান ও বন্ধুরা। যথেষ্ট রোদ পোহানো শেষে সমুদ্রে সাঁতারও কাটেন তাঁরা।
২০১৭ সালে সেলিনার সঙ্গে ডেটিং শুরু করেন রোনালদো। ২০২১ সালে প্রথম সন্তান হয় তাঁদের, যা রোনালদোর পঞ্চম সন্তান।
খেলার খবর সম্পর্কিত পড়ুন:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে