ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আজ প্রথম দফায় দেশে ফিরেছেন কোচিং স্টাফ সহ দুই ক্রিকেটার। ক্যারিবীয়দের বিপক্ষে তিন সংস্করণের মধ্যে শুধু ওয়ানডেতেই দাপট দেখাতে পেরেছে বাংলাদেশ দল। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল আরও একবার প্রমাণ করল এই সংস্করণে দেশের বাইরেও ভালো ক্রিকেট খেলে তারা।
দেশে ফিরে মেহেদী হাসান মিরাজও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে শুনিয়েছেন স্বপ্নের কথা। মিরাজ বলেন, '২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১ বছর ২-৩ মাস আছে। আমরা যেভাবে এগোচ্ছি। আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে আমাদের সামনে বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে।
এই বিশ্বকাপই মুশফিক, সাকিব তামিমদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ। মিরাজের আস্থার জায়গাও দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ঘিরেই। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। এরপর আমি মোস্তাফিজ, লিটনরাও আছে। আমরা যারা আছি তাদেরও তত দিনে পাঁচ বছর ক্যারিয়ার হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। মোটামুটি ভালো একটা একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।’
এই বিশ্বকাপে নিজেদের সাধ্যের সবটুকু নিংড়ে দিতে চান মিরাজ। বিশ্বকাপ জিততে অনেকখানি ভাগ্যের ছোঁয়া লাগে। তাই মিরাজ জানালেন, চেষ্টার কমতি থাকবে না তাদের, ‘তারা (সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ) থাকতে অবশ্যই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো বলা যায় না বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। যে কীভাবে বিশ্বকাপটা জেতা যায় সেই পথটা আমরা বের করতে পারি। এটা তো ভাগ্যের ওপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে