চীনা হুমকির মুখে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় সময় বুধবার (৩ আগস্ট) পেলোসি সেখানকার প্রেসিডেন্টের প্রাসাদে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র কখনো তাইওয়ানকে পরিত্যাগ করবে না।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, পেলোসি বলেছেন, ‘আমাদের এই সফরই দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট যে, তাইওয়ানের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করব না আমরা। তাইওয়ানকে কখনো ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট্র। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এর আগে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে যান যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্রেটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।
পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান আরও বাড়াতে চান তিনি। একই সঙ্গে তাইওয়ানকে ‘বিশ্বের অন্যতম মুক্ত সমাজ’ হিসেবে আখ্যায়িত করেন পেলোসি।
এদিকে চীন কোনোভাবেই পেলোসির এই সফরকে মানতে পারছে না। এই সফর নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ তারও আগে চীনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাইওয়ান ইস্যুতে বাইডেনকে হুমকি দিয়ে বলেন, ‘আগুন নিয়ে খেললে পুড়তে হবে।’

বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ মিনিট আগে
বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৫ ঘণ্টা আগে