কংগ্রেস নেতৃবৃন্দের প্রতি আবারও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির প্রবীণ নেতা ও জম্মু–কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ। সর্বশেষ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁকে কাশ্মীর কংগ্রেসে প্রচার ও রাজনৈতিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করলেও তিনি সেই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেন। তাঁর এই অবস্থানকে দলের বিরুদ্ধে বিদ্রোহ বলেই বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানালেও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি গোলাম নবী আজাদ। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দলের সর্বভারতীয় পর্যায়ে গুরুদায়িত্ব পালনের পর এই নতুন পদ তাঁর পক্ষে অসম্মানজনক এবং রাজনৈতিক দিক থেকে তাঁকে অবমূল্যায়নও।
এদিকে, গোলাম নবী আজাদের ঘনিষ্ঠ গোলাম আহমেদ মীরকে কংগ্রেসের জম্মু-কাশ্মীর কমিটি থেকে সরিয়ে ভিকর রসুল ওয়ানিকে দলের দায়িত্ব দেওয়ায় বেশ নাখোশ হন গোলাম নবী আজাদ। তবে ক্ষুব্ধ অপমানিত হলেও দল ছাড়ার কথা এখনো ঘোষণা করেননি তিনি। ইতিমধ্যেই দলের ভাঙন রোধে চেষ্টা চালাচ্ছেন কংগ্রেস নেতারা।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে