ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস উত্তেজনার লড়াই। মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরে কথার লড়াই চলে বেশি। সমর্থকেরা সুযোগ পেলেই দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে একে অপরকে খোঁচা মারেন। বাদ যান না ‘জেন্টেলম্যান’ খেলার সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। ভারতের টপ অর্ডার ব্যাটারদের খোঁচা মেরেছেন সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস। এ জন্য পাকিস্তানের সাবেক কোচ সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকারও হচ্ছেন।
হাঁটুর চোটের কারণে পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। আশঙ্কা করা হচ্ছে, এশিয়া কাপের টুর্নামেন্টের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। সে যাই হোক, এশিয়া কাপের দলে শাহিনকে না পাওয়া নিয়ে ওয়াকার খোঁচা মেরেছেন ভারতীয় ব্যাটারদের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শাহিনের চোট ভারতের টপ অর্ডার ব্যাটারদের জন্য বড় স্বস্তির খবর। এশিয়া কাপে তাকে পাব না বলে দুঃখ হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!’
ইট মারলে পাটকেল খেতে হয়—এটার অর্থ সামাজিক যোগাযোগমাধ্যমে হাড়ে হাড়ে টের পাচ্ছেন ওয়াকার। ভারতীয় সমর্থকেরা তাঁর এমন পোস্টে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। পাকিস্তান কিংবদন্তির দেখানো পথেই সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল শুরু করেছেন। সমর্থকদের সঙ্গে ট্রলে যুক্ত হয়েছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসও।
গুজরাট টাইটানস তাদের পোস্টে লিখেছে, ‘যদি একজন খেলোয়াড়ের অনুপস্থিতি একটি দলকে অসম্পূর্ণ করে তোলে, তবে সেই দলটি একটি রসিকতা। আমাদের খেলোয়াড়েরা যখন চোটে পড়ে এবং ম্যাচ মিস করে, তখন আমরা অভিযোগ করি না। কারণ জানি আমাদের অন্যান্য খেলোয়াড় আছে, যারা পারফর্ম করার জন্য অপেক্ষা করছে। তাই র্যাঙ্কিং ও ট্রফি জেতার ক্ষেত্রেও আমরা সব সময় পাকিস্তানের ওপরে থাকি।’
ওয়াকারকে নিয়ে সমর্থকেরা নানান মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘অজুহাত শুরু।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ব্রো আমাদের বুমরা নেই। শাহিনকে তাঁর মতো হতে হলে পাঁচবার লাগবে।’
বর্তমান সময়ে পাকিস্তানের সেরা বোলার শাহিন এটা নিঃসন্দেহে বলা যায়। দুই দলের শেষ লড়াইয়ে ভারতকে ১০ উইকেটে হারানোর ম্যাচেও তাঁর অবদান অনবদ্য। তাই এশিয়া কাপের দলে শাহিনের না থাকা পাকিস্তানের জন্য বড় ক্ষতিই।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
৩৪ মিনিট আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে