বগুড়ার কাহালু উপজেলার একটি বাঁশবাগান থেকে মকবুল হোসেন (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা ধারণা করা হলেও তার সুস্পষ্ট প্রমাণ মেলেনি। বাঁশবাগানের একটি গাছের সঙ্গে বৃদ্ধের গলায় দড়ি লাগানো ছিল। কিন্তু পা ছিল মাটির সঙ্গে। তবে বৃদ্ধের পরিবার থেকে হত্যার কোনো অভিযোগ করা হয়নি থানায়।
আজ শনিবার ভোরে ওই উপজেলার কালাই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের একটি বাঁশবাগানে তাঁর মরদেহ পাওয়া যায়। এর আগে, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মকবুল। মকবুল কালাই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মকবুল। এরপর থেকে তাঁর খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। পরদিন শনিবার ভোরে স্থানীয়রা একটি বাঁশবাগান বৃদ্ধের গলায় দড়ি দেওয়া মরদেহ দেখতে পান। বাঁশবাগানের মধ্যে একটি গাছের সঙ্গে মকবুলের গলায় দড়ি প্যাঁচানো থাকলেও তাঁর পা ছিল মাটিতে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধের ছেলে মনসুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলাম না। কাউকে কিছু না বলে সন্ধ্যার সময় বাড়ি থেকে বেড়িয়ে যান তিনি। আব্বার পেটে ব্যথা ছিল, মাথায়ও কিছুটা গন্ডগোল ছিল। তাই আমরা মনে করছি তিনি আত্মহত্যা করেছেন।’
ওসি মো. আমবার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মকবুল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। বৃদ্ধের পরিবার থেকে হত্যার অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে