
টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
নিহতরা হলেন-কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। সেখানে রাতের শিফটে ৬ শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত ৯টার দিকে বিকট শব্দে প্রায় এক হাজার মন বস্তাভর্তি চালসহ হুপার ভেঙে পড়ে। এ সময় কর্মরত শ্রমিকেরা হুপারের নিচে চাপা পড়েন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে আরও দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে