
নরসিংদীর রায়পুরায় পাঁচ বছর প্রেম করে পারিবারিক সম্মতিতে বিয়ে করেন প্রেমিক সজলকে। সামি নামের আরেক যুবকের সঙ্গেও তাঁর চার বছরের প্রেম। গত শনিবার (৩ সেপ্টেম্বর) স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবিতে সামির বাড়িতে সকাল থেকে অবস্থান নেন ১৮ বছরের ওই তরুণী। সন্ধ্যায় তাঁকে বাড়িতে নিয়ে যান স্বজনেরা।
সামির বাড়িতে অবস্থান নিলেও সামির সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে আজ সোমবার বিকেলে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন স্বজনেরা। ওই তরুণীর চাচাতো ভাই এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এ ঘটনার পর থেকে সামি ও তাঁর পরিবারের সদস্যরা গা-ঢাকা দিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন মাস আগে উভয় পরিবারের সম্মতিতে একই গ্রামের সজলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। সজলের সঙ্গে প্রেম চলাকালে চার বছর আগে স্থানীয় স্কুলে পড়ার সময় সামির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। বিয়ের পরও সামির সঙ্গে যোগযোগ রক্ষা করেন তরুণী। বিয়ের পরপরই ঢাকায় কর্মস্থলে চলে আসেন সজল। এই সুযোগে মোবাইল ফোনে সামির সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন তরুণী। এ নিয়ে কয়েক দফায় গ্রাম্য সালিসও হয়।
পাঁচ দিন আগে সালিস মীমাংসায় সংসার করবেন না বলে সজলকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসেন তরুণী। এরপর গত শনিবার সকালে সামির বাড়িতে অবস্থান নেন। সামির পরিবার তখন ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যায়। সামি আগেই গা-ঢাকা দেন। বিয়ের দাবিতে সামির বাড়িতেই অবস্থান করেন তরুণী। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। এরপর সোমবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
গত শনিবার ওই তরুণী জানিয়েছিলেন, সজলের সঙ্গে তাঁর পাঁচ বছরের প্রেম ছিল। আর সামির সঙ্গে চার বছরের প্রেম। কিন্তু পরিবারের সম্মতিতে সজলকে বিয়ে করেন। বিয়ের পর সামির সঙ্গে নিয়মিত কথা হতো। সামি তাঁকে মোবাইল ফোনে নিয়মিত ব্যালেন্স দিতেন। সামির বাড়িতে অবস্থান নেওয়ার আগের দিন তিনি সজলকে তালাক দিয়েছেন। কয়েক দিনের মধ্যে তালাকের কাগজ আসবে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ওই তরুণীর মা বলেন, ‘মেয়েকে বারবার বোঝাচ্ছি, মেয়ের যেটা ইচ্ছে সেটাই হোক। শত হলেও তো মেয়েকে ফেলে দিতে পারি না! বিষয়টি সমাধানে সবার সহযোগিতা কামনা করছি।’
রায়পুরা থানার পরিদর্শক তদন্ত গোবিন্দ সরকার বলেন, ‘অবস্থানের পর ওই দিন তরুণী বাবার বাড়ি চলে যায়, এতটুকুই জানা। আজকের ঘটনা জানি না। লিখিত অভিযোগ না পেলে পুলিশের কিছুই করার নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১০ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২৪ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে